কাপড়ের সঙ্গে মোবাইল ফোন! ভাবা সত্যি দুরহ! স্পারসার নামের প্রযুক্তিমোবাইল ফোন এতোটাই ছোটো আর নমনীয় হবে যে তা কাপড়ের ওপর প্রিন্ট করেও রাখা যাবে। এই ফোনটিও অন্যগুলোর মতোই সমান কাজের হবে। সম্প্রতি অস্ট্রেলিয়ার গবেষকেরা ফোনটি তৈরির জন্য ‘স্পারসার’ নামের নতুন ন্যানোলেজার প্রযুক্তি নিয়ে কাজ করার কথা জানিয়েছেন। সায়েন্স ডেইলির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। অস্ট্রেলিয়ার মোনাশ বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা প্রথমবারের মতো ‘সারফেস প্লাজমন অ্যামপ্লিফিকেশন বাই স্টিমুলেটেড এমিশন অফ রেডিয়েশন’ বা ‘স্পারসার’ মডেল তৈরির কথা জানিয়েছেন। এটি মূলত কার্বন দিয়ে তৈরি ন্যানোলেজার প্রযুক্তি। ‘এসিএস ন্যানো’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে গবেষণা সংক্রান্ত নিবন্ধটি। গবেষকেরা জানান, প্রচলিত লেজার বিমের চেয়ে ‘স্পারসার’ ন্যানোলেজার পদ্ধতি পৃথক। এই পদ্ধতিতে মুক্ত ইলেকট্রনের কম্পনে বিম নির্গত হয়। এই পদ্ধতিটি পরিবেশবান্ধব এবং অধিক তাপমাত্রাতেও কার্যকর থাকবে। গবেষকেরা দাবি করেছেন, তাঁদের তৈরি ন্যানোলেজার প্রযুক্তিটি নানা ক্ষেত্রে ব্যবহার করা যাবে। নমনীয় হওয়ার এর সাহায্যে অত্যন্ত হালকা-পাতলা মোবাইল ফোন তৈরি করা যাবে এবং তা কাপড়ে প্রিন্ট করাও যাবে।
কাপড়ে প্রিন্ট করা যাবে মোবাইল ফোন!
Written By Unknown on শুক্রবার, ৪ জুলাই, ২০১৪ | ১২:৪৪ PM
Related Articles
If you enjoyed this article just click here, or subscribe to receive more great content just like it.

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন