Home » » বাজারে এলো কম দামের অ্যান্ড্রয়েড 'ওকাপিয়া'

বাজারে এলো কম দামের অ্যান্ড্রয়েড 'ওকাপিয়া'

Written By Unknown on শুক্রবার, ৪ জুলাই, ২০১৪ | ১:২৫ PM

একসঙ্গে সাড়ে তিন হাজার বিক্রয় কেন্দ্র খুলে বাজারে এলো নতুন মোবাইল হ্যান্ডসেট ওকাপিয়া। হ্যান্ডসেটগুলো চীন থেকে আমদানি করছে স্থানীয় প্রতিষ্ঠান ওকায়ামা লিমিটেড।
গ্রাহকের চাহিদা বিবেচনায় রেখে, অপেক্ষাকৃত কম দামে ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো গ্রাহকের হাতে তুলে দেয়া হবে বলে জানিয়েছেন ওকায়ামা লিমিটেডের কর্মকর্তারা।
বৃহস্পতিবার একইসঙ্গে দেশের ৪৭টি স্থানে তিন হাজার ৫০০ আউটলেটে (বিক্রয়কেন্দ্র) উদ্বোধনের মধ্য দিয়ে ওকাপিয়ার যাত্রা শুরু হয়।
একই দিন রাজধানীর অভিজাত বিপণিবিতান বসুন্ধরা সিটিতে মোবাইল হ্যান্ডসেট কোম্পানিটির সার্ভিস সেন্টার উদ্বোধন করেন ওকায়ামা লিমিটেডের চেয়ারম্যান সুব্রত দাশ এবং ব্যবস্থাপনা পরিচালক তোফাজ্জল হোসেন।

সুব্রত দাস বলেন, “গ্রাহকদের রুচি ও সামর্থ্য বিবেচনায় নিয়ে ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো বাজারজাত করা হয়েছে। আশা করি গ্রাহকদের পছন্দ হবে এটি।”
তোফাজ্জল হোসেন বলেন, “চাহিদার বিষয়টি বিবেচনায় রেখে অপেক্ষাকৃত কম দামে মানসম্মত হ্যান্ডসেট গ্রাহকদের হাতে তুলে দিতেই আমরা ওকাপিয়ার হ্যান্ডসেটগুলো বাজারে এনিছি।”
কর্মকর্তারা জানান, বর্তমানে আটটি বিশেষ মডেলের সেট বাজারে পাওয়া যাচ্ছে। সর্বনিম্ন এক হাজার ১০০ টাকা থেকে সর্বোচ্চ ২০ হাজার টাকার মধ্যে স্মার্টফোন এবং ফিচার ফোনসেটগুলো কিনতে পারবেন গ্রাহকরা।সুএঃকালেরকন্ঠ
Share this article :

0 মন্তব্য(গুলি):

একটি মন্তব্য পোস্ট করুন



 
সাপোর্টঃ Ebanglabookcorner | Freeallbdbook | Sitebuzz
কপিরাইট © 2013. স্বদেশ.কমসর্বস্বত্ব সংরক্ষিত
আমাদের সম্পর্কে | পলিসি | যোগাযোগ