ভাঙা প্রেম জোড়া লাগলো বলে! প্রাক্তন প্রেমিকযুগল সালমান খান ও ক্যাটরিনা কাইফের সম্পর্কের বর্তমান অবস্থান শুনলে তা-ই মনে হতে পারে। কয়েকদিন ধরে শোনা যাচ্ছে, আবার একসঙ্গে অভিনয় করতে যাচ্ছেন তারা। তার আগেই তাদের ভাঙা প্রেম জোড়া লাগার গুঞ্জন চাউর হয়ে গেছে বলিউড পাড়ায়।
জানা গেছে, সালমান ও ক্যাটরিনা একসঙ্গে সময় কাটাচ্ছেন ভারতের একটি বাগানবাড়িতে। বলিউড অভিনেতারা ফুরসত পেলেই প্রেমিকাকে নিয়ে বিদেশে উড়ে যান। কিন্তু সল্লুভাই হাঁটলেন উল্টো পথে। ক্যাটকে নিয়ে সময় কাটানোর জন্য তিনি বেছে নিলেন মুম্বাইয়ের পাভেল অঞ্চলের বাগানবাড়ি। এটা সালমানের অনেক পছন্দের জায়গা। সময়-সুযোগ পেলেই এই বাড়িতে চলে আসেন তিনি।
ক্যাটরিনার আগে অভিনেত্রী সঙ্গীতা বিজলানিকে নিয়েও এখানে অন্তরঙ্গ সময় কাটিয়েছিলেন সালমান। তবে বাগানবাড়িতে নাকি ক্যাটরিনাকে গম্ভীর আর মনমরা দেখাচ্ছিল। তাহলে কি তিনি ইচ্ছার বিরুদ্ধে সেখানে গেছেন? কে জানে! সময়ই বলে দেবে এর উত্তর।
সুত্রঃ বাংলানিউজ২৪

0 মন্তব্য(গুলি):
একটি মন্তব্য পোস্ট করুন